বিহারের উপমুখ্যমন্ত্রী রেণুদেবীর সঙ্গে হাওড়ার নিবিড় যোগসূত্র - The News Lion

বিহারের উপমুখ্যমন্ত্রী রেণুদেবীর সঙ্গে হাওড়ার নিবিড় যোগসূত্র




দি নিউজ লায়ন ;   বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন নীতীশ কুমার। নীতীশ কুমারের নতুন মন্ত্রিসভায় দুই উপমুখ্যমন্ত্রীর মধ্যে অন্যতম হলেন রেনুদেবী। তাঁর সঙ্গে হাওড়ার নিবিড় যোগসূত্র রয়েছে। তাঁর শ্বশুরবাড়ি হাওড়ায়। 


বিহারের বেতিয়ারের বাসিন্দা রেনুদেবীর বিয়ে হয় হাওড়ার জগাছার বাসিন্দা দুর্গাপ্রসাদ সিং-এর সঙ্গে। দুর্গাপ্রসাদ সিং ছিলেন পিয়ারলেসের ফিল্ড অফিসার। ১৯৭৯ সালে দুর্গাপ্রসাদের মৃত্যুর পর ফিল্ড অফিসারের লাইসেন্স রেনুদেবীর নামে হয়। এরপর থেকে তিনি ফিল্ড অফিসার হিসেবে দীর্ঘদিন কাজ করেছিলেন। এরপর পিয়ারলেস বন্ধ হয়ে যাওয়ায় ১৯৮৯ সালে তিনি বাপেরবাড়ি বেতিয়ারে চলে যান।


 সেখানে গিয়ে বিজেপির ভাবধারায় রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি। এরপর ধীরে ধীরে তিনি বিজেপির সক্রিয় কর্মী হয়ে ওঠেন। পরিবারের ঘনিষ্ঠ বন্ধু বনপ্রসাদ সিং জানান, এখনও সময় পেলে মাঝেমধ্যেই জগাছায় শ্বশুরবাড়িতে আসেন। এখনও তাঁর নামেই রয়েছে জগাছার বাড়িটি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.